মালদাঃ পণের দাবি গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম জেসমিন বিবি। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ির রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইলপাড়া এলাকায়। শুক্রবার সকালে ওই গৃহবধূর মৃতদেহ আইলপাড়ার একটি আমবাগানের পাশে পুকুর পাড় থেকে উদ্ধার হয়।
আরো পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগ, সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে
পুলিশ সূত্রে জানা গেছে, তিনবছর আগে জেসমিনের বিয়ে হয় বাগিচাপাড়ার বাসিন্দা মুকশেদের সঙ্গে। তাদের দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পনের জন্য জেসমিনের ওপর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। অত্যাচার সহ্য করতে না পেরে কয়েকমাস আগে বাপের বাড়ি চলে আসেন জেসমিন। গতকাল জেসমিনকে ফোন করে ডাকে তার স্বামী। আজ সকালে জেসমিনের মৃতদেহ মেলে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী সহ তিনজনকে আটক করেছে মোথাবাড়ি থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
দেখুন ভিডিও-

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন