বাংলাহান্ট ডেক্সঃ সাধারণতন্ত্র দিবসে রাজধানীর (Delhi) মাটিতে গণধর্ষণের (Gang rape) শিকার হতে হল এক বিবাহিত মহিলাকে! শুধু তাই নয়। অভিযোগ, তাঁর চুল কেটে, গলায় জুতোর মালা পরিয়ে, মুখে কালি মাখিয়ে জনসমক্ষে তাঁকে হাঁটতে বাধ্য করা হয়েছে। শুধু হাঁটানোই নয়, এই ঘটনায় উল্লাস প্রকাশ করতেও দেখা গিয়েছে একদল মহিলাকে! খোদ রাজধানী দিল্লির বুকে এমন ঘটনায় শিউরে উঠছেন অনেকেই।
আরো পড়ুন- ২ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, ডাক নাও পেতে পারেন বিজেপি থেকে তৃনমূলে আসা বিধায়করা
ঘটনাটি দিল্লির কস্তুরবা নগরের। অভিযোগ, বছর কুড়ির তরুণী গণধর্ষণিতা হন বেআইনি মদের কয়েক জন কারবারির কাছে। সেই তরুণীকেই এ বার এক তরুণের মৃত্যুর জন্য দায়ী করে তাঁর উপর হামলা চালালেন মহিলারা। তাঁর মাথা মুড়িয়ে, গলায় জুতোর পরিয়ে, মুখে কালি লেপে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠল ওই মহিলাদের বিরুদ্ধে।
कस्तूरबा नगर में 20 साल की लड़की का अवैध शराब बेचने वालों द्वारा गैंगरेप किया गया, उसे गंजा कर, चप्पल की माला पहना पूरे इलाक़े में मुँह काला करके घुमाया। मैं दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। सब अपराधी आदमी औरतों को अरेस्ट किया जाए और लड़की और उसके परिवार को सुरक्षा दी जाए। pic.twitter.com/4ExXufDaO3
— Swati Maliwal (@SwatiJaiHind) January 27, 2022
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করে টুইট করেন, ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা। অপরাধীরা এত সাহস পেল কোথা থেকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যাটন্ট গভর্নর অনিল বাইজলকে আর্জি জানাচ্ছি পুলিশকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার। দিল্লিবাসী এ ধরনের ঘৃণ্য কাজ এবং অপরাধকে কখনওই বরদাস্ত করবে না।’

এই ঘটনায় সরব হয়েছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। তিনি বলেন, “২০ বছরের এক তরুণীকে বেআইনি মদের কারবারিরা গণধর্ষণ করেন। তার পর তাঁর মাথা মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে, মুখে কালি মাখিয়ে রাস্তায় হাঁটানো হয়। দিল্লি পুলিশকে এ বিষয়ে নোটিস দিয়েছি। এই ঘটনৈার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছি। ওই তরুণী এবং তাঁর পরিবারের নিরাপত্তারও দাবিও জানানো হয়েছে।”
গত ১২ নভেম্বর ওই তরুণ আত্মহত্যা করেন। তাঁর মৃত্যুর জন্য বছর কুড়ির এই তরুণীকেই দায়ী করেন মৃতের পরিবার। অভিযোগ, এর পরই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যান মৃতের কাকা। তাঁকে গণধর্ষণ করা হয়।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব