আজ বৃহস্পতিবার দিল্লি আদালতে নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি দেওয়ার তারিখ ঘোষণা করল। আগামী ২০ মার্চ তাদের ফাঁসি কার্যকর করা হবে ভোর সাড়ে পাঁচটায়। এই নিয়ে চতুর্থবার নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসির তারিখ ঘোষণা করা হলো।এবার আশা করা যাচ্ছে এটাই নির্ভর দোষীদের শেষ তারিখ হবে তারা আর কোনও আইনি ভাবে তারিখ পেছাতে পারবে না।
এদিন নির্ভয়ার মা আশা দেবী জানান,”নির্ভয়া মারা যাওয়ার সময় বলেছিল এদের যেনো ফাঁসি হয়, যাতে আর কোনদিন এমন ঘটনা না ঘটে”। দীর্ঘদিন নির্ভয়ার মা-বাবা পবন, অক্ষয় , মুখেশ ও বিনয়ের ফাঁসির অপেক্ষায় ছিলেন। আশা করা যায় আর তাদের অপেক্ষা করতে হবে না আগামী ২০ মার্চেই সকালে তাদের ফাঁসি দেওয়া হবে।
নির্ভয়ার মা আরো জানান, কুড়ি মার্চ তাদের নতুন বাঁচার দিন হতে চলছে, তারা দোষীদের মরতে দেখতে চাই।
বুধবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অন্যতম অভিযুক্ত পবন গুপ্তের মার্সি পিটিশন খারিজ করে দেয়।এরআগে বাকি তিনজনের মার্সি পিটিশন খারিজ হয়ে যায় এবং তাদের আইনি লড়াই শেষ হয়। বাকি ছিল শুধু পবন গুপ্ত মার্সি পিটিশন ও আইনি লড়াই। আজ পবন গুপ্তর মার্সি পিটিশন খারিজ হয়ে যাওয়ায়, তার আইনি লড়াইয়ে প্রায় শেষ। তাই ধারণা করা হচ্ছে আগামী কুড়ি মার্চ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়ার চার দোষীর একসাথে ফাঁসি কার্যকর করা যাবে। আর কোন বাধা আসবে না।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”