মালদা: গোপন সূত্রে খবর পেয়ে এক আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার রাত্রে ইংলিশবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শোভানগর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে ওই আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেফতার করে। সোমবার ধৃত ওই যুবককে রিমান্ডের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
জানা গেছে ধৃত ওই যুবকের নাম আব্দুল বারিক। বাড়ি চাচোল থানা এলাকায়। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আরো পড়ুন- ফের বিজেপিতে ভাঙন, এবার ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চারজন বিজেপি সদস্য যোগদিলো তৃণমূলে
গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ জানতে পারে মোথাবাড়িতে আর্সেনিক মুক্ত জল প্রকল্পের কাছে সফিকুল বেশ কিছু আগ্নেয়াস্ত্র পাচারের জন্যে অন্য একজনের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে হাজির হয়েছে। দ্রুত পুলিশ সেখানে পৌঁছায়। সফিকুলকে ধরেও ফেলে। তাঁর কাছে থাকা একটি ব্যাগ থেকে অস্ত্রগুলি উদ্ধার হয়। তবে কার কাছে সে অস্ত্র পাচার করছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
তার ঠিক আগেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ভাকশালা গ্রামে হানা দিয়ে এই অস্ত্র মজুতকারীদের হদিশ পায়। উদ্ধার হয় কয়েকটি পাইপগান সহ কার্তুজ। ওই বাড়িতেই আগ্নেয়াস্ত্র তৈরি হত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ধৃতদের নাম চিহারু শর্মা ও সোহদেব শর্মা।
পুলিশ চিহারু ও সহোদেবের বাড়ি তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির কিছু সরঞ্জামেরও হদিশ পায়। ওই দুই বাড়িতেই পুলিশের চোখে ধুলো দিয়ে অস্ত্র তৈরি হোত বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। এদিন ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র প্রচুর যন্ত্রাংশও। এই আগ্নেয়াস্ত্রগুলি কোথায় বিক্রি হত আর এর তৈরির জিনিস কোথা থেকে আসত তার হদিশ করতে পুলিশ তদন্ত শুরু করেছে করনদিঘি থানার পুলিশ।
প্রসঙ্গত, গত নভেম্বরেই সফিকুল ইসলাম নামে এক আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। বাড়ি কালিয়াচকের রাজনগরের কাঁঠালবাড়ি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি সেভেন এমএম পিস্তল। একটি পাইপ গান। সাতটি ম্যাগাজিন। ২০ রাউন্ড কার্তুজ। এছাড়াও মিলেছে একটি মোবাইল।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI