বাংলাহান্ট ডেক্সঃ মমতার হাত থেকে দলের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে! তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
আরো পড়ুন- একমাসেই মোহভঙ্গ! ঘাসফুল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক, জোর ধাক্কা তৃণমূলের
তৃণমূল নেতা তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে প্রশ্ন উঠতে শুরু করেছিল, তিনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব মেনে নিতে পারছেন না? তৃণমূল সূত্রে খবর সেই বিতর্কের ইতি হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, দলের বাইরে আর কোনও বিবৃতি দেওয়া যাবে না। তবে এই শুধুই হাতিয়ার করে আসলে নেমেছে বিজেপি।

দিলীপ ঘোষের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের রাশ এখন আলগা হচ্ছে। তাঁর নিয়ন্ত্রণ কমছে। এদিন সকালে তিনি বলেন, ‘কল্যাণবাবু ঠিকই বলেছেন, তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ এখন কমছে। যেমন সোমেন মিত্রর মতো নেতাকে ডায়মন্ডহারবার থেকে সরিয়ে সেখানে ভাইপো দাঁড়িয়েছিলেন। একইভাবে এখন হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে, তাঁকেও আর সামনের বার শ্রীরামপুর থেকে দাঁড়াতে দেওয়া হবে না। তাই এখন থেকেই সরব হয়েছেন।’
আরো পড়ুন- মমতা ব্যানার্জিকে যাঁরা মা ডেকেছেন, তাঁরাই বিদায় নিয়েছেন! কল্যান প্রসঙ্গে বিস্ফোরক সৌমিত্র খাঁ
এদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্রও দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ‘দলের শৃঙ্খলারক্ষা কমিটি কোথায়? কার কাছে জানাব?’

দিলীপ ঘোষ বলেন, ‘মদন মিত্র অনেক দিন পর কথা বলেছেন। তিনি অনেক পুরোনো লোক। দলের ভালো-মন্দ নিয়ে কথা বলার অধিকার আছে। তবে কাকে বলবেন জানেন না। কারণ, সুব্রত বক্সি ও গাছকে বলা একই ব্যাপার। তাই তৃণমূলের লোকজন দিশেহারা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে আস্তে আস্তে। সেটা অনেক নেতা বুঝতে পেরেছেন। তারা ঠিক করতে পারছেন না কাকে পুজো দেবেন।’

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন