নিউজ ডেস্কঃ শনিবারই দলের শৃঙ্খলারক্ষা কমিটিকে নিয়ে মুখ খুলেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। রবিবার সুর আরও চড়ালেন তিনি। পাশাপাশি কটাক্ষ ছুঁড়ে দিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দিকে।
আরো পড়ুন- প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ কেন? মোদীকে চিঠি মমতার
শনিবার নেটমাধ্যমে বক্তব্যের পর রবিবার প্রকাশ্যে মদন যা বলেন, তার নির্যাস মূলত এক। তিনি বলেন, ‘”দলে সমস্যার কথা কোথায় কাকে জানাব? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিরাপত্তার কারণে যাওয়া যায় না। ব্যস্ত অভিষেকের কাছে আমাদের মতো সাধারণ কর্মীরা পৌঁছতে পারে না। তপসিয়ার দফতর ভাঙা। তবে কোথায় জানাব? একই সঙ্গে সরাসরি পার্থকে কটাক্ষ করে মদন বলেন, ‘‘তাই উনি যদি আমায় বলে দেন, ওঁর বাড়ির তলায় যে নিরাপত্তারক্ষী থাকেন, তাঁর কাছে দিয়ে যাবেন, আমি সেখানেই দিয়ে আসব।’
অভিষেক-মডেল ইস্যুতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের অন্দরে অসন্তোষ ঠেকাতে, শনিবার কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যিনি শৃঙ্খলারক্ষা কমিটির প্রধানও। কিন্তু তাঁর বার্তার পরই রবিবার সংবাদমাধ্যমের সামনে প্রশ্ন ছুড়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
শনিবার নেটমাধ্যমে লাইভ সম্প্রচারে এসে মদন বলেছিলেন, ‘‘শুনছিলাম, যাঁর যা বিক্ষোভ তা দলের মধ্যে বলার নির্দেশ দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, দলের মধ্যে কোথায়, কাকে বলতে হবে। তাঁকে কোন ঠিকানায় পাওয়া যাবে। কারণ কর্মীরা বলছেন, তৃণমূল ভবনে এক মাত্র সুব্রত বক্সী ছাড়া কাউকে পাওয়া যায় না।’’
এই মন্তব্যের পর রবিবার ফের একই প্রসঙ্গে মুখ খুললেন মদন। এ বার আরও সুর চড়িয়ে জানতে চাইলেন একই কথা। পাশাপাশি কটাক্ষ ছুঁড়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। দলের মহাসচিব তথা শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান কি এ বার এ নিয়ে কড়া হবেন? মদনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে দল? সেটাই এখন বড় প্রশ্ন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”