বাংলা হান্ট ডেক্সঃ পুকুর মাফিয়াদের দৌরত্ব বাড়ছে। হালিশহরে বেআইনিভাবে পুকুর ভরাট করা হচ্ছে! এবার খবর পেয়েই এক ঘণ্টার মধ্যে পুকুর ভরাট বন্ধ করে দিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকার।
আরো পড়ুন- সদ্যোজাতকে প্রানে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল অভিষেকের টিম, মধ্যরাতেই ভর্তি করা হল হাসপাতালে
অভিযোগ, হালিশহরের ১৪ নম্বর ওয়ার্ড অলকানন্দা জলের ট্যাঙ্কে সামনে টিন দিয়ে ঘিরে বেআইনি ভাবে একটি পুকুর ভরাট হচ্ছিল। এরপরেই এলাকার মানুষ বিষয়টি বিধায়কের নজরে আনেন। সমস্ত ঘটনা জানতে পেরে বিধায়ক এক ঘণ্টার মধ্যে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার পুলিশ।
এর আগে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জানিয়েছিলেন, “আমার বিজপুরে কোনরকম পুকুর ভরাট মেনে নেওয়া যাবে না, যদি কেউ বেআইনিভাবে পুকুর ভরাট করে, আমাকে খবর দিন আমি বন্ধ করে দেবো”। পাশাপাশি কিছুদিন আগেই হালিশহরের বেশ কয়েকটি বেআইনিভাবে পুকুর ভরাট বন্ধ করে দেয় তৃণমূল কংগ্রেসের যুব নেতা কমল অধিকারী।
এমনিতেই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দেশে কোনও পকুরই ভরাট করা যাবেনা। সেখানে কি করে প্রকাশ্য দিবালোকে পুকুর ভরাট হচ্ছে? প্রশ্ন সাধারণ মানুষের। পরিবেশবিদদের মত, জলাশয় বোজানো হলে বিপদ বাড়বে। টান পড়বে ভূগর্ভস্থ জলে। আর্সেনিক বা ফ্লোরাইডের মতো বিষাক্ত পদার্থ জলে মিশে যাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। ফলে ক্ষতিগ্রস্থ হবেন মানুষই।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”