মালদাঃ- ফোনে স্বামীর সঙ্গে বচসা। অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী বধূ। চাঞ্চল্যকর ঘটনাটি বৈষ্ণবনগর থানার ভগবানপুরের। আত্মঘাতী বধূর নাম ঝুমা মণ্ডল(২২)। তাঁর স্বামী দীগম্বর মণ্ডল মজুরের কাজে কেরালায় রয়েছেন। বছর তিনেক আগে তাঁদের বিয়ে হয়। বছর দুয়েকের পুত্রসন্তান রয়েছে তাঁদের। কালিয়াচক থানার আদিনগরে ওই বধূর শ্বশুরবাড়ি। স্বামী কেরালা যাওয়ার পর থেকে বাপের বাড়ি ভগবানপুরে ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে স্বামীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয়। তরপর মেয়ে ব্যাঙ্কে যাওয়ার নাম করে কীটনাশক কিনে নিয়ে আসেন। বাড়ির ছাদে বসে কীটনাশক পান করেন তিনি। পরে অচৈতন্য হয়ে পড়লে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব