আচমকাই একটা ভীষন ঝাঁকুনি অনুভব করি। কিন্তু পিছনের বগিগুলিতে কী হচ্ছে, তা সামনে থেকে তাঁর পক্ষে বোঝা সম্ভব হয়নি। বিপদ বুঝে এর্মাজেন্সি ব্রেক কষেছিলেন তিনি। দুর্ঘটনার সময়ের বিবরণ দিলেন বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের লোকো পাইলট।
বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ১৫৩৬৬ আপ পাটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। বিকালে শিলিগুড়ির কাছে ময়নাগুড়িতে (Maynaguri in Siliguri) উল্টে যায় বিকানের এক্সপ্রেসের (Guwahati Bikaner Express Accident) ৬টি বগি।
দুর্ঘটনার সময় কি হয়েছিল?
অভিশপ্ত সময়টার বর্ণনা দিচ্ছিলেন লোকো পাইলট প্রদীপ কুমার। তিনি বলেন, “তখন ১৬টা বেজে ৫২-৫৩ মিনিট হবে। আচমকাই একটা ভীষণ ঝাঁকুনি অনুভব করি। তারপরই এর্মাজেন্সি ব্রেক কষি। পিছনে কী হচ্ছে, আমার পক্ষে জানাটা সম্ভব ছিল না। যখন দেখি, তখন পিছনের ৬ চাকা লাইনচ্যুত হয়েছিল। কারণ আমি গাড়ি চালাচ্ছিলাম। ট্র্যাকশন মোটর খোলা ছিল কিনা, সেটা জানা আমার পক্ষে কোনওপক্ষেই সম্ভব নয়।”
তিনি বলেন, “কী হয়েছে আর কী হয়নি, সেটা এখন তদন্তের পরই জানা যাবে। ট্র্যাকশন মোটর আগেই খোলা ছিল কিনা, সেটা তদন্তেই জানা যাবে।” ঘটনাস্থল পরিদর্শন করেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। চালকের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। কথা বলেছেন রেলমন্ত্রী স্বয়ং।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”