বর্ধমান: মেঘলা আকাশ। নিম্নচাপের কারনে অসময়ের ঝিরিঝিরি বৃষ্টি। শীতের দাপট উধাও। তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের শস্যভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার কৃষকদের। এমনিতেই এবার শুষ্ক পোকার হামলা ও প্রাকৃতিক দুর্যোগে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও লাভের মুখ দেখার আশায় ধারদেনা করে আলু চাষ করেছেন কৃষকরা। প্রতিকূল আবহাওয়ার কারণে এবার আলু চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ রাজ্যে শীতের দাপট রুখে দিয়েছে। তাপমাত্রা স্বাভাবিককের থেকে অনেক ওপরে। জাঁকিয়ে শীতের বদলে গরম অনুভূত হচ্ছে। গা থেকে নেমে যাচ্ছে শীত পোষাক। মাঝ জানুয়ারিতে এমন আবহাওয়া সচরাচর দেখা যায় না। এই শীত না থাকা মেঘলা আবহাওয়া চাষের ক্ষেত্রে খুবই ক্ষতিকর বলছেন কৃষকরা।
কৃষকরা বলছেন, রোদ ঝলমলে দিন ও জাঁকিয়ে শীত আলু চাষের পক্ষে আদর্শ। শীত যত দীর্ঘস্থায়ী হয়, আলুর ফলন তত ভাল হয়। শীত কমে গেলে রোগ পোকার প্রাদুর্ভাব বাড়ে। গাছ খারাপ হয়ে যায়। ফলন কমে যায়। তাছাড়া রোগ পোকা থেকে চাষ বাঁচাতে বার বার কীটনাশক প্রয়োগ করতে হয়। তাতে খরচ অনেকটাই বেড়ে যায়। এখন আবহাওয়া আলু চাষের পক্ষে যথেষ্টই প্রতিকূল।
দু দিন ধরে মেঘলা আবহাওয়া চলছে। তার ওপর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে বেশ কিছু এলাকায়। এই আবহাওয়া আরও তিন চারদিন চলবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। টানা কয়েকদিনের এই প্রতিকূল আবহাওয়া আলু চাষের যথেষ্টই ক্ষতি করবে।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব