নতুন করে বিপাকে মায়ানমারের নোবেল জয়ী রাজনীতিবিদ অন সাং সু চি (Aung San Suu Kyi)। সোমবার, মায়ানমারের (Myanmar) জান্তা আদালতে তিনটি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন সু চি। তাঁকে চার বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। আন্তর্জাতিক সংবাসংস্থার খবর অনুযায়ী, সু চি-র বিরুদ্ধে ওয়াকি-টকি রাখার অভিযোগ সত্যি প্রমাণিত হওয়ায় নাকি তাঁকে চার বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। পাশাপাশি কোভিড বিধি লঙ্ঘনে উস্কানি দেওয়ার অভিযোগও আদালতে প্রমাণিত হয়েছে তাঁর বিরুদ্ধে। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রয়ারি মাসে মায়ানমারের গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সেদেশের ক্ষমতা দখল করে সেনা। তারপর থেকেই সু চি-কে বন্দি করে রাখা হয়েছিল।
আরো পড়ুন- কম্পিউটার সায়েন্সে স্নাতক ভিখারি, ঝরঝরিয়ে বলেন ইংরাজি! ভাইরাল ভিডিও
জুন্টার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানান, ৭৬ বছর বয়সী অন সাং সু চি-কে গৃহবন্দী করে রাখা হবে। এই সময়কালে তাঁর বিরুদ্ধে অন্যান্য মামলারও বিচার চলতে থাকবে। উল্লেখ্য অন সাং সু চির বিরুদ্ধে অনেকগুলি মামলা চলছে। জানা গিয়েছে সেই মামলা গুলিতে দোষী সাব্যস্ত হলে তাঁর ১০০ বছরের কারাদণ্ড হতে পারে।
গত বছরের ১ ফেব্রুয়ারি হঠাৎই জোর করে নেত্রী আন সাং সু চি-কে গদিচ্যুত করে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী জুন্টা৷ এর বিরুদ্ধে রাস্তায় নামে লক্ষ লক্ষ সাধারণ মানুষ৷ দেশজুড়ে শুরু হয় তুমুল বিক্ষোভ৷ এর আগে মায়ানমারে ক্ষমতাসীন দলের সঙ্গে সেনার বেশ কয়েকদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। প্রসঙ্গত, ২০২০ সালে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সু চি-র দল এনএলডি। সেইসময় নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছিল সেনা। যদিও, নির্বাচন কমিশনের তরফে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। তারপর থেকেই দেশে সেনা অভ্যুত্থানের বিষয়ে আশঙ্কা করা হচ্ছিল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”