সুপ্রিমকোর্টে এবার করোনার হামলা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সুপ্রিম কোর্টের অন্তত ৪ জন বিচারপতি কোভিড আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে কর্মরত আরও অন্তত ১৫০ জন কর্মীও কোভিড আক্রান্ত বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে মোট ৩২ জন বিচারপতি রয়েছেন এবং ৩০০০ জন কর্মী কাজ করেন সেখানে। এর আগে সংসদ ভবনেও প্রচুর কর্মীর শরীরে করোনার খোঁজ মেলে।
জানা গিয়েছে, সংসদ ভবনের ৪০০ জন কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। গত ৬ থেকে ৭ জানুয়ারি সংসদ ভবনের কর্মীদের কোভিড পরীক্ষা হলে জানা যায় তাদের মধ্যে ৪০০ জনের শরীরেই রয়েছে করোনাভাইরাস। সংসদের মোট ১৪০৯ জন কর্মীর মধ্যে ৪০২ করোনা আক্রান্ত। তাদের সকলের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে ২০০ জন লোকসভার কর্মী, ৬৯ জন রাজ্যসভার কর্মী এবং ১৩৩ জন উভয় কক্ষের হয়েই কাজ করেন। এই আবহে বাজেট অধিবেশন শুরুর আগে সংসদের সব কর্মীদের সরকারি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”