মালদাঃ- একদিকে প্রবল ঠাণ্ডা। অন্যদিকে করোনার দাপট। এই যাঁতাকলের মধ্যে পড়ে থাকা কিছু মানুষের সামনে এবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। গাজোলের কদুবাড়ি সিংপাড়া এলাকার বেশ কয়েকটি পরিবাকে এবার উচ্ছেদের হুকুম দিল রেল। রবিবার রেল আধিকারিকরা পুলিশ নিয়ে হাজির হন ওই বাসিন্দাদের কাছে। রেলের জমিতে তৈরি করা বাড়িঘর অবিলম্বে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। অসহায় মানুষরা কাকুতিমিনতি করলে মাত্র ৫ দিনের সময় দেওয়া হয় তাদের। তা না হলে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন রেল আধিকারিকরা। ওই এলাকার বাসিন্দা শেফালি অধিকারী, শ্যামানন্দ ভারতী সহ অনেকেই বলেন, আমাদের কোথাও মাথা গোঁজার জায়গা নেই। কোথায় যাব কি করব কিছুই ভাবতে পারছিনা। শীত ও করোনার মধ্যে এই পরিবারগুলিকে উৎখাত করার রেলের সিদ্ধান্ত অত্যন্ত অমানবিক বলেই মনে করছেন সকলেই।
দেখুন ভিডিও-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI