এবার মাধ্যমিক পরীক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। সদ্যই সমাপ্তি হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এখনো খাতা দেখার কাজ শুরু হয়নি, কিন্তু তার আগেই নতুন নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছে এবার থেকে পরীক্ষার্থীদের উত্তরপত্রে নম্বর কাটার কারন উত্তরপত্রে লিখে দিতে হবে পরীক্ষককে। কেন নাম্বার কাটা হচ্ছে সেই কারণ উল্লেখ করে দিতে হবে উত্তরপত্রে। অর্থাৎ কোন ৩ নম্বরের প্রশ্নের উত্তরে যদি পরীক্ষক ২ নাম্বার দেন তাহলে সেই ১ নম্বর কেন কাটা হলো সেটা উল্লেখ করে দিতে হবে উত্তরপত্রে। এই নতুন নিয়ম চালু হচ্ছে চলতি বছর থেকেই। পর্ষদের যুক্তি এই পদ্ধতি চালু হলে খাতা দেখার ক্ষেত্রে ভুল ভ্রান্তি সম্ভাবনা অনেক কমে যাবে। শিক্ষকরা উত্তরপত্রে বেশি করে মনোযোগী হতে পারবেন।
চলতি বছরের ১৮ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হয়েছে ২৬শে ফেব্রুয়ারি। পরীক্ষা চলাকালীন পর্ষদ একাধিক পদক্ষেপ নিল প্রশ্নপত্র ফাঁস রুখতে পারেনি। পরীক্ষা চলাকালীন কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্রের ছবি। তাই ফল প্রকাশের পর নতুন করে যাতে কোনো সমস্যা না দেখা যায় সেই কারণেই আগেভাগেই ব্যবস্থা নিল মধ্যশিক্ষা পর্ষদ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”