রাজ্যে ক্রমবর্ধমান করোনা(Corona) পরিস্থিতিতে এবার কালীঘাট(Kalighat) মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাঞ্জা জারি করল মন্দির কর্তৃপক্ষ। তবে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও খোলা থাকবে কালীঘাট মন্দির(Kalighat Mandir)। বাইরে থেকে ভক্তরা দর্শন করতে পারবেন।
জানা গেছে, আগামী ১১ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সময়পর্বে শুধুমাত্র পালাদার এবং সেবায়েতরা মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজো চালাবেন।
রাজ্যের করোনা(Coronavirus) পরিস্থিতির কথা মাথায় রেখে বহু মন্দিরেই ভক্ত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালো কলকাতার কালীঘাট মন্দির(Kalighat Mandir)। গত ৩১ জুলাই ভক্তদের জন্য গর্ভগৃহ খুললেও করোনার বাড়বাড়ন্তে আবার তা বন্ধ করতে বাধ্য হল কালীঘাট মন্দির কর্তৃপক্ষ

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”