নতুন বছর শুরু আগে রেকর্ড পতন সোনার দামে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি ১০ গ্রামে ভারতীয় মুদ্রার হিসেবে প্রায় ৯,০০০ টাকা করে দাম কমেছে সোনার। গত ছ’বছরে এই প্রথম এক ধাক্কায় এতটা দাম কমল।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও সোনার দাম প্রায় ০.৪ শতাংশ পড়ে যায় বৃহস্পতিবার। প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৪৭ হাজার ৬৫০ টাকা। দাম কমার কারণে উৎসবের এই মরসুম সোনা কেনার ভাল সময় বলেও মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। সোনার পাশাপাশি, আন্তর্জাতিক এবং দেশের বাজারে রুপোর দামও পড়ে যায়।
করোনাভাইরাসের ওমিক্রন রূপের সংক্রমণ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ এবং শেয়ার বাজারের পতনের প্রভাব সোনা-রুপোর বাজারে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। পাশাপাশি, আমেরিকায় ফেডারেল ব্যাঙ্কের সাম্প্রতিক কিছু পদক্ষেপকেও এর কারণ বলে মনে করা হচ্ছে। সে দেশেও বৃহস্পতিবার সোনা-রুপোর দাম কমেছে অনেকটাই। প্রসঙ্গত, নভেম্বরের গোড়াতেও সোনার দামে দু’দফায় পতন ঘটেছিল।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন