বিশ্বজুড়ে করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রন আতঙ্কের কারণ হয়ে উঠেছে। রাজ্যে দিনে দিনে ওমিক্রনের সংখ্যা বাড়তে শুরু করায় নতুন করে লকডাউনের কানাঘুষা শুরু হয়েছে । এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, এখনই লকডাউন করা হবে না। পাশাপাশি সংক্রমণ রুখতে অবিলম্বে বাংলায় বিদেশ থেকে আসা বিমান ওঠা-নামা বন্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুরে গঙ্গাসাগর গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বৃহস্পতিবার কলকাতা রওনা হওয়ার আগের মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের করোনার নয়া স্ট্রেন ওমিক্রন নিয়ে চিন্তা প্রকাশ করেন তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের তরফে পরিস্থিতি মোকাবিলার সবরকম চেষ্টা করা হচ্ছে। রিভিউ করা হচ্ছে রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা সকলেই জানি বিদেশ থেকে যে বিমানগুলি আসছে, সেখান থেকেই ওমিক্রন ছড়াচ্ছে। অবিলম্বে বিদেশি বিমান ওঠানামা বন্ধ করা দরকার।”
এদিন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেছেন, বছরের শেষ ও শুরুতে আনন্দ উদযাপনে মাতলেও প্রতিক্ষেত্রে সচেতন হতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার আবশ্যক। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও সতর্কতা পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের তরফে ব্যবস্থা করা হচ্ছে ভ্যাকসিনের। তবে বারবার রাজ্যবাসীকে ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায়, রাজ্যের তরফে সবরকম চেষ্টা করা হচ্ছে। আগের মতোই এবার পরিস্থিতি মোকাবিলা করবে সরকার। তবে রাজ্যবাসীকে সচেতন থাকতে হবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI