ফের কার্যকর হতে পারে কৃষি আইন৷ এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর৷ শুক্রবার কৃষিমন্ত্রীর এই মন্তব্যের জেরে চাঞ্চল্য ছড়াল দেশ জুড়ে৷ কৃষি আইন নিয়ে দেশব্যাপী লক্ষাধিক কৃষকের ক্ষোভের মুখে পড়ে গত মাসে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র৷ তবে পরবর্তী কালে পুনরায় কৃষি আইনগুলি কার্যকর হতে পারে বলে তোমর শুক্রবার মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানে দাবি করেন। যার জেরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।
আরো পড়ুন- কলকাতায় বিজেপি দুর্বল , স্বীকার করলেন দিলীপ ঘোষ
বিতর্কিত আইন বাতিলের জন্য কিছু মানুষকে দোষারোপ করে মন্ত্রী তোমর বলেন, ‘‘আমরা কৃষি সংশোধনী আইন নিয়ে এসেছি। কিন্তু কিছু মানুষ এই আইনগুলি পছন্দ করেননি। স্বাধীনতার ৭০ বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি বড় সংস্কার ছিল এই তিনটি আইন।’’
কৃষিমন্ত্রী বলেন, চাপের মুখে সরকার এক ধাপ পিছিয়ে গিয়েছে। কিন্তু পরবর্তী কালে সরকার এই কৃষি আইনগুলি নিয়ে আবার অগ্রসর হবে বলেও মন্তব্য করেন তিনি৷ একই সঙ্গে বেসরকারি খাতে বিনিয়োগের উপরেও জোর দেন তিনি ।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর ওই মন্তব্য উস্কে দিচ্ছে অনেক জল্পনা৷ বিরোধীরা প্রশ্ন করছেন, তবে কি আসন্ন নির্বাচনে পঞ্জাব দখলের উদ্দেশ্যেই সাময়িকভাবে আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার?

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন