শীর্ষ নেতৃত্বের দিকে বেশ কিছুদিন ধরেই লাগাতার তোপ দেগে চলেছেন তথাগত রায়। দলের মধ্যে বিশৃঙ্খলা, কোন্দল প্রকাশ্যে চলে আসছে। দলে দলে দল ছাড়ছেন নেতা-কর্মীরা। তার মধ্যেই বেসুরো গাইলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । কলকাতার বিভিন্ন অঞ্চলে তাঁদের দল যে দুর্বল, তা স্বীকার করে নিলেন। ফলে বিরোধী দলনেতা ও রাজ্য সভাপতি সন্ত্রাস নিয়ে যে গলাবাজি করছেন তা মাঠে মারা গেল। বিজেপির লোকসভা ভোটের সাফল্য যে সাময়িক এবং ফ্লুক, তা ক্রমশ স্পষ্ট। বিধানসভা ভোটের পর, কলকাতা পুরসভা ভোটেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি । লোকসভা ভোটে যে সব এলাকায় এগিয়ে ছিল, তাদের সেখানে আর খুঁজেই পাওয়া যায়নি। মাত্র তিনটি আসনে জিতেছে তারা। সন্ত্রাসের কথা বলে নিজেদের লজ্জা ঢাকার আপ্রাণ চেষ্টা চলেছে।
আরো পড়ুন- কেন্দ্রীয় জোয়ানদের দিয়ে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ দিব্যেন্দুর বিরুদ্ধে
এরই মধ্যে ইকো পার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ স্বীকার করলেন, কলকাতা নিয়ে তাঁদের খুব একটা আশা ছিল না। বললেন, ‘‘কলকাতার সংগঠন দুর্বল ছিল। এটা মেনে নিতে কোনও বাধা নেই।’’ সেই সঙ্গে দাবি করলেন জেলায় এবং উত্তরবঙ্গে নাকি এরকম ফল হবে না। সেখানে নাকি তাঁদের সংগঠন শক্তিশালী। অথচ জেলায় জেলায় যেভাবে প্রতিদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদানের হিড়িক চলছে, তাতে জেলায় কী ফল হবে, তা সহজেই অনুমেয়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI