রাজ্য কমিটি থেকে বাদ পড়তেই ছাড়লেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। এছাড়া খবর রাতে সল্টলেকে, তাঁর বাড়ি গিয়ে দেখা করেছেন বিধায়ক-সহ শাসকদলের ২ জন। মাত্র কয়েকঘণ্টা ব্যবধানে বিজেপি নেতার আচরণ ঘিরে সংশয় তৈরি হয়েছে। নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনাও উসকে উঠেছে। যদিও সায়ন্তনের বক্তব্য, কোনও আলাদা সমীকরণ নেই। তৃণমূল নেতারা নিছকই সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাড়ি এসেছিলেন।
আরো পড়ুন- ‘বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যায় বিজেপি’, বিস্ফোরক তথাগত
সায়ন্তন বসু এবং রাজ্য কমিটি থেকে বাদ পড়া আরও কয়েকজন দিলীপ ঘোষ ঘনিষ্ঠ। ফলে প্রাক্তন রাজ্য সভাপতির ‘টিম’ বলে পরিচিত একাধিক ব্যক্তি পদ হারানো নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। অনেকের মত, ‘টিম’ দিলীপ ঘোষের উপরেই কোপ পড়েছে। ঘনিষ্ঠ সূত্রে খবর, ক্ষোভবশতই রাজ্য সাধারণ সম্পাদক দলের গ্রুপ ছেড়েছেন। আপাতত তিনি দল থেকে কিছুটা দূরত্ব রাখতে চান। তবে কি এবার পদ্ম ছেড়ে ঘাসফুলে যাওয়ার তোড়জোড় করছেন তিনি? এই বিষয়েও ধোঁয়াশা জারি রেখেছেন সায়ন্তন বসু। বুধবার রাতে তৃণমূলের এক প্রাক্তন বিধায়ক এবং বর্তমান বিধায়ক তাঁর বাড়িতে যাওয়ার পরও সায়ন্তনের বক্তব্য, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ, অন্য কোনও সমীকরণ নেই। তবে পদ্মশিবিরের এখন যা হাওয়া, তাতে কে কখন কোন শিবিরের দিকে ঝুঁকবেন, তা সময়ই বলবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”