ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ফিলিপিন্স (Philippines)। গতকালই জানা গিয়েছিল শক্তিশালী টাইফুনের ধাক্কায় মৃত অন্তত ৭৫। আজ মৃতের সংখ্যা একলাফে বেড়ে হল ২০৮। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবারই উদ্ধার কাজে নামা পুলিশ কর্মীরা জানিয়েছিলেন, ভয়ংকর টাইফুনের জেরে লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা দেশ।
বৃহস্পতিবার রাতে টাইফুন রাই (Typhoon Rai) আছড়ে পড়ে ফিলিপিন্সে। তার আগেই উপকূলবর্তী এলাকা থেকে পালিয়ে যান বহু মানুষ। ঘর-বাড়ি, রিসর্ট ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে তাঁদের। সরকারি পরিসংখ্যান বলছে, টাইফুন রাই থেকে বাঁচতে ঘরছাড়া কমপক্ষে ৩ লক্ষ মানুষ। রবিবার সকাল পর্যন্ত ৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২০৮ টি মৃতদেহ উদ্ধার হয়েছে। ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে সিয়ারগাও, দিনাগাত ও মিনদানাও দ্বীপ। জনপ্রিয় পর্যটন কেন্দ্র বোহলও বিপর্যস্ত। অসংখ্য মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। যদিও রেড ক্রসের তরফে জানানো হয়েছে, বহু বাড়িঘর, হাসপাতাল, স্কুল ও কমিউনিটি সেন্টার ঝড়ের দাপটে টুকরো টুকরো হয়ে গিয়েছে। এছাড়াও গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এলাকা। ঝড়ের দাপটে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে উদ্ধার কাজে বাধা সৃষ্টি হচ্ছে। তবুও সেনাবাহিনী, পুলিশ ও উপকূলরক্ষী বাহিনী জোরদকদমে উদ্ধারকার্য চালানোর চেষ্টা করছে। এখনও জারি রয়েছে উদ্ধারকার্য।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন