রায়গঞ্জ শহরের মহিলাদের নিরাপত্তার কথা খেয়াল রেখে গতবছর মার্চ মাসে ‘নারী রক্ষাবাহিনী’ গঠন করেছে রায়গঞ্জ জেলা পুলিশ। এই বাহিনীর সদস্যরা স্কুল-কলেজের ছাত্রীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি হাসপাতালের বাইরে টোটো, অটোস্ট্যান্ড এবং মার্কেটে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনে এবং সমাধান করার চেষ্টা করে। তারা ছোটো ছোটো মেয়েদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনে তাদের হাতে মোবাইল নম্বর লিখে দেয়। কোনও সমস্যায় পড়লে সেই নম্বরে যেন তাদের ফোন করে সেকথা ভালো মতো বুঝিয়ে বলে রক্ষাবাহিনির সদস্যরা।
এই নারী রক্ষাবাহিনীকে দেওয়া হয়েছে ছয়টি স্কুটি। স্কুটিতে করেই শহরের সর্বত্র ঘুরে বেড়ায় এই রক্ষা বাহিনীর সদস্যরা। বাহিনীর সদস্যদের হাতিয়ার হিসেবে দেওয়া হয়েছে ইলেকট্রিক ব্যাটন, বডি ক্যামেরা, চিলি স্প্রের মত বস্তু। এদিন অষ্টম শ্রেণীর এক ছাত্রী শ্রীপর্ণা সরকার জানায়, রাস্তায় কোনও কিছু হলে তাদের লিখে দেওয়া নম্বরে ফোন করতে বলেছে। কোনও ছেলে বা কোনও লোক যদি কিছু বলে তাহলে দিদিরা সাহায্য করবে। দিদিদের পাশে পেয়ে খুব ভালো লাগছে। শহরের যে কোনও প্রান্তে যেকোনও জায়গায় মেয়েরা বিপদে পড়লে নারী রক্ষাবাহিনির সদস্যারা ছুটে যায়। তারা অতি দ্রুত পৌঁছে গিয়ে আক্রান্ত ও বিপদগ্রস্ত মহিলাকে রক্ষা করেন। শুধু তাই নয়, আইনি ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতাও দেওয়া হয়েছে এই রক্ষাবাহিনীকে। রক্ষাবাহিনির সদস্যা নবনিতা বর্মন জানান, প্রতিদিন ৩টি সিফটে আমরা শহরজুড়ে ঘুরে বেড়াই। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আমরা রাস্তায় ঘোরাঘুরি করি গোটা রায়গঞ্জ জুড়ে। বিভিন্ন জায়গায় অনেক সমস্যা হয়। মেয়েরা আমাদের জানালে আমরা সমাধানের চেষ্টা করি এবং থানায় জানাই। বাচ্চাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনি এবং ফোন নম্বর লিখে দিই।
মহিলাদের সুরক্ষার প্রতি খেয়াল রেখেই এই নারী রক্ষাবাহিনীকে গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আখতার। তিনি জানান, রক্ষা বাহিনীতে ২৪ জন আছে। মোট আছে ২৮ জন। পুলিশ সুপার জানান, প্রতি ৭ দিন পর পর আমার কাছে রিপোর্ট দেয় এবং সেই মতো আমরা পদক্ষেপ নিয়ে থাকি।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি