খাস কলকাতার বুকে আবার গাড়ি দুর্ঘটনা। লাইসেন্সবিহীন শখের গাড়ি চালানোর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এ ধাক্কা মারল গাড়ি। চালক সহ ছয় যাত্রী মধ্যে সকলেই নাবালক। রেলিঙে ধাক্কা মেরে রাস্তা আটকে দাঁড়িয়ে পরে গাড়িটি। এরফলে প্রায় পনেরো মিনিটের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ফ্লাইওভারে।
স্থানীয় সূত্রে খবর, একটা প্রবল জোরে শব্দ শোনা যায়। গিয়ে দেখা যায় একটি দামী গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। সেটি মেটিয়াবুরুজ থেকে আসছিল। দুর্ঘটনার কবলে পড়ে এজেসি বোস রোড উড়ালপুলে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন জড়ো হয়ে যায়। সেখান থেকে সবাইকে বের করা হয়। তখনই দেখা যায়, গাড়ির চালক–সহ ৬ সওয়ারিই নাবালক।
পুলিশ সূত্রে খবর, এই গাড়িটি আটক করা হয়েছে। লাইসেন্স পাওয়ার বয়েসের আগেই শখের গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে ৬ নাবালক। মেটিয়াবুরুজ থেকে গাড়ি নিয়ে তারা হেস্টিংসে এসেছিল। তারপর তারা এজেসি বোস উড়ালপুলের রাস্তা ধরে। এরপরেই একটি হোটেলের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা মারে। তার জেরে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। জয়–রাইডে বেরনো ওই ৬ নাবালকের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য।
এই ৬ নাবালক কারা? কী করে গাড়ির চাবি হাতে পেল তারা? বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সামনে কলকাতা পুরসভার নির্বাচন। তার প্রাক্কালে শহরে এই ঘটনা পুলিশ মহলকে চিন্তায় ফেলেছে। একসঙ্গে ৬ জন নাবালক গাড়িতে। তাও আবার লাইসেন্সবিহীন। সেটা পড়েছে দুর্ঘটনায়। সব মিলিয়ে বেশ উত্তেজনা তৈরি হয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন