মালদাঃ– দুবাই ফেরত সাত বছরের এক শিশুর দেহে ওমিক্রন ভাইরাসের উপস্থিতি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার কালিয়াচকে। বুধবার ওই শিশুটি কালিয়াচকে তার মামার বাড়িতে আসতেই জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ টিম সেখানে পৌঁছায়।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই মুর্শিদাবাদের ওই পরিবারটি আবুধাবি থেকে বিমানে হায়দ্রাবাদে নামেন। হায়দ্রাবাদে তাদের করোনার পরীক্ষা হয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গে রিপোর্ট মেলে নি। এরপর ওই পরিবারটি কলকাতায় চলে আসে। সেখান থেকেই তাদের ট্রেনে বাড়ি মুর্শিদাবাদে চলে যান। এরপর ওই পরিবার গত চার দিন আগে মালদহের কালিয়াচক থানার ঘোলাকান্দি এলাকায় আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান।
এরই মধ্যে তেলেঙ্গানা স্বাস্থ্য দফতর ওই শিশুর শরীরে ওমিক্রমের উৎসের কথা এ রাজ্যের স্বাস্থ্য দফতরকে জানায়। বিষয়টি জানাজানি হয়। খোঁজ নিয়ে জানা যায় ওই পরিবারটির প্রকৃত বাড়ি মুর্শিদাবাদ জেলায়। তাঁরা কালিয়াচকের এক আত্মীয়র বাড়িতে কয়েকদিন ধরে ঘুরতে এসে রয়েছেন । এরপরই বুধবার বিকালে তড়িঘড়ি ওই পরিবারটির খোঁজ নেই স্বাস্থ্য দফতর। ওই এলাকায় গিয়ে গোটা পরিবারের শারীরিক পরীক্ষা করার পর তাদের মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক জানিয়েছেন, দুবাই ফেরত সাত বছরের এক শিশুর দেহে ওমিক্রন ভাইরাসের রয়েছে বলে জানতে পেরেছি। ওই শিশু সহ তার মা, বাবা, দিদি সমেত মোট ৬ জনের লালার নমুনা সংগ্রহ করা হয় । আপাতত চারজনকে মালদা মেডিক্যাল কলেজের করোনা বিভাগে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ওই শিশু ও তার পরিবারের লালার নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম।
দেখুন ভিডিও-

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন