খড়গপুরে নির্মীয়মাণ রেলের কোচে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই গোটা কোচ। রেলের প্রচুর ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। বাথরুমের কাজ করার সময় আচমকা আগুন ধরে যায়। কালো ধোঁয়া ছড়াতে শুরু করে। প্রথম ওয়ার্কশপে থাকা একটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। পরে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় আরও ২ টি ইঞ্জিন। তিনটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে লেলিহান শিখা।
জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে নির্মীয়মাণ কোচটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ফলে প্রচুর টাকার ক্ষতি হয়েছে রেলের। কিন্তু কীভাবে এই অগ্নিকাণ্ড? কারণ নিয়ে এখনও ধোঁয়াশা জারি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাথরুমে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় কোনওভাবে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের সময় ওয়ার্কশপে বহু কর্মী উপস্থিত থাকলেও হতাহতের কোনও খবর নেই। উল্লেখ্য, বর্তমানে ওয়ার্কশপে কোচ তৈরির কাজ করছে বেসরকারি সংস্থা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”