মেষঃ আজ আপনার ব্যবহারের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার আশঙঅকা আছে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন হতে পারে। দুপুরের পরে বাড়তি আয় হতে পারে।
বৃষঃ বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চোরের ভয় আছে। আজ অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিন। সন্তানদের কাজের শুভ খবর আসতে পারে। আজ সারা দিন খুব অলসতায় কাটতে পারে। বিদ্যার্থীদের ভাল ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।
মিথুনঃ জমি বা সম্পত্তি কেনাবেচা করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। খুব সাবধানে হাঁটাচলা করা উচিত। আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মে চাপ দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। কাজ নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে।
কর্কটঃ সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতির সম্ভাবনা। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।
সিংহঃ সকালের দিকে পেটের সমস্যা বাড়তে পারে। আজ শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকবে। ব্যবসায় অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে।
কন্যাঃ মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যাথায় সমস্যা হবে। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য দিক সুখে কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।
তুলাঃ আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। মা–বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। ধর্ম আলোচনায় আজ আপনার মন থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।
বৃশ্চিকঃ উচ্চশিক্ষার ক্ষেত্রে সামনে ভাল যোগ আছে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণের সম্ভাবনা। বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান থাকুন। আজ খুব বুঝে না চললে অতিরিক্ত খরচ হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা না দেখানোই ভাল। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে একটু সাবধান থাকুন।
ধনুঃ অতিরিক্ত পরিশ্রমে শারীরিক অসুস্থতা আসতে পারে। অসৎ লোকের জন্য বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্ত করতে সক্ষম হতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ পাবেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা।
মকরঃ আজ কারও কুপ্রভাবে সংসারে অশান্তি বাধতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বাড়তে পারে। হারানো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের উন্নতির যোগ রয়েছে। আজ আপনার খুব কাছের বন্ধুর দ্বারা বিশেষ উপকার পেতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকর্ষিত করবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। কারও দয়ার পাত্র হতে হবে।
কুম্ভঃ আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না। তর্ক বিতর্ক বিশেষ ভাবে এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর সৃষ্টি হতে পারে। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব খারাপ। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।
মীনঃ আগের দিনের থেকে খরচ বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। অপরের উপকার করতে গিয়ে বিপদের আশঙ্কা। মামলা মোকদ্দমা হওয়ার যোগ রয়েছে। আজ কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। কেনাবেচার কাজে আজ লাভ না হতেও পারে। লাগামছাড়া আশায় খরচ হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য আসবে।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি