গ্রুপ ডি দুর্নীতি মামলায় এবার ডাক বিভাগকে তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের। উল্লেখ্য, গ্রুপ ডি স্কুলকর্মী নিয়োগ মামলায় অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে আদালতের নোটিশ গ্রহণ করতে অস্বীকার করছেন স্কুলকর্মীরা। অনেকের বাড়িতে আবার কেউ নেই। অনেকের আবার ঠিকানাই ভুল। এই আবহে আজব জটিলতা দেখা দিয়েছে স্কুলকর্মী নিয়োগ মামলায়।
জানা গিয়েছে, বিতর্কিত ভাবে নিযুক্ত ২৫ জন স্কুলকর্মীকে মামলায় যুক্ত করে নোটিশ পাঠিয়েছিল উচ্চ আদালত। সেই ২৫ জনের মধ্যে ১১ জনেরই নাকি ঠিকানা ভুল। একজন কর্মী আবার আদালতের পাঠানো নির্দেশিকা গ্রহণ করতেই অস্বীকার করে। এই পরিস্থিতিতে এই জটিলতা মেটাতে ডাক বিভাগকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এর আগে নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়। এই মামলায় প্রাথমিকভাবে ২৫ জনের নাম উঠে আসে৷ মামলাকারীদের দাবি, বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাঁরা৷ অভিযুক্তদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা তাঁদের জানানোর নির্দেশ দিয়েছিল আদালত৷ মামলাকারীদের আইনজীবীরা জানান, ইতিমধ্যেই সংশ্লিষ্ট ২৫ জনের মধ্যে ১২ জনকে চিঠি দিয়ে যাবতীয় ঘটনা জানানো হয়েছে৷ কিন্তু, বাকিদের ঠিকানায় গলদ থাকায় চিঠি পাঠানো সম্ভব হয়নি৷ তাই, এই বিষয়ে জিপিও-র ডিরেক্টর জেনারেলকে খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ পাশাপাশি, স্কুল সার্ভিস কমিশনকে একটি হলফনামাও পেশ করতে বলেছেন তিনি৷ সেই হলফনামায় বিতর্কিত নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য দিতে বলা হয়েছে৷ আগামী ১৭ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন