নিজস্ব সংবাদদাতাঃ লক্ষ্য ২০২৪। ত্রিপুরা, গোয়া, মেঘালয়ের পর হরিয়ানার বুকে জমি শক্ত করছে তৃণমূল কংগ্রেস। বুধবারই হরিয়ানায় প্রথমবার দলীয় কার্যালয় খুলল এরাজ্যের শাসকদল। উদ্বোধন করলেন দলের রাজ্যসভার সাংসদ তথা হরিয়ানায় দলের পর্যবেক্ষক সুখেন্দুশেখর রায়। উপস্থিত ছিলেন হরিয়ানায় তৃণমূলের প্রধান মুখ তথা প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার-সহ তৃণমূলের স্থানীয় নেতারা।
আরো পড়ুন- কুন্নুরে কিভাবে ভেঙে পড়ল CDS-এর হেলিকপ্টার? আর কারা ছিলেন?
হরিয়ানায় দলের যাত্রার সূচনার জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ।সূত্রের খবর, গুরুগ্রামের এই পার্টি অফিসটিই আপাতত রাজ্যে তৃণমূলের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হবে। এরপর সেরাজ্যের বাইশটি জেলাতেই একটি করে জেলা পার্টি অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে। আসলে, চব্বিশের লোকসভা ভোটের কথা মাথায় রেখে সেরাজ্যে দ্রুত সাংগঠনিক শক্তি বাড়িয়ে নিতে চাইছে তৃণমূল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”