ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করেন বাবা মা। নিজের কথা না ভেবে সন্তানদের ভালো থাকাকে সর্বোচ্চ প্রাধান্য দেন। ঠিক এমনই একটি ঘটনার সাক্ষী থাকলো বিহার। বিহারের গোপালগঞ্জের বাসিন্দা প্রদীপ সিংহ মাত্র ২২ বছর বয়সে দেশের সবচেয়ে কঠিন পরিক্ষা ইউপিএসসি তে ৯৩ স্থান অর্জন করেছেন সারা দেশের মধ্যে।
পড়াশুনায় মেধাবী হলেও কোচিং ফি দেওয়ার মতো টাকা তার বাবার কাছে ছিল না। তার বাবা, একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। ছেলের পড়াশুনার জন্য তাকে তার বাড়ি বিক্রি করতে হয়েছিল। এখানে বিহারের গোপালগঞ্জ এর বাসিন্দা প্রদীপ সিং এর কথা বলা হচ্ছে।
প্রদীপের পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব ভাল ছিল না। কিন্তু নিজের জেদে আর বাবার স্বপ্ন পূরণ করতে মাত্র 23 বছর বয়সে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2020 সালে একজন IAS অফিসার হয়েছে। প্রদীপের পড়াশোনার জন্য বাবাকে বাড়ি বিক্রি করতে হয়েছিল।
তবে এই পথ খুব একটা মসৃণ ছিল না। ছোটো থেকেই দারুন মেধাবী ছেলে প্রদীপ, পড়াশুনার প্রতি অসম্ভব আগ্রহ। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক অবস্থা। চলতি বছরই জুন মাসে ইউপিএসসি পরীক্ষার জন্য দিল্লি গিয়েছিল প্রদীপ। যার জন্য বাড়ি বিক্রি করতে হয়েছিল তার বাবা কে।
নিজেদের আর্থিক অবস্থা ভাল না থাকলেও ছেলেকে কখনো কোনো রকম অসুবিধায় পড়তে দেননি তিনি। ছেলের উচ্চশিক্ষায় যাতে কোনো বাঁধা না আসে সেই সমস্ত রকম চেষ্টা করে গিয়েছেন শেষ অবধি। তার বাবা-মার অফুরন্ত প্রার্থনা এবং ভালোবাসা এবং প্রদীপের এই কঠোর পরিশ্রম আজ তার এই সাফল্যের কারণ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”