দলে আগে আসা শিল্প-সংস্কৃতির সেলিব্রিটিরা নিষ্ক্রিয়। দলের সঙ্গে বেশিরভাগই দূরত্ব বজায় রেখে চলছেন। দল ডাকে না বলে কেউ অভিমানে আসছেন না। কেউ কেউ আবার টলিউডে সিরিয়ালের কাজেই বেশিরভাগ সময় ‘ব্যস্ত’। অর্থাৎ কলকাতা পুরভোটে এবার গেরুয়া শিবিরের প্রচার কার্যত সেই অর্থে তারকাহীন।
কলকাতা পুরসভা নির্বাচনে তারকা প্রচারকদের তালিকাই এখনও প্রকাশ করতে পারল না বঙ্গ বিজেপি। দলে আগে আসা শিল্প-সংস্কৃতির সেলিব্রিটিরা নিষ্ক্রিয়। দলের সঙ্গে বেশিরভাগই দূরত্ব বজায় রেখে চলছেন। দল ডাকে না বলে কেউ অভিমানে আসছেন না। কেউ কেউ আবার টলিউডে সিরিয়ালের কাজেই বেশিরভাগ সময় ‘ব্যস্ত’। অর্থাৎ কলকাতা পুরভোটে এবার গেরুয়া শিবিরের প্রচার কার্যত সেই অর্থে তারকাহীন।
এর মাঝে বিজেপি ছাড়ছেন অনেকেই। তবে এই দলত্যাগকে অনেকেই ইতিবাচক মনে করছেন, এবং সেটা দলের খাতিরেই। বিজেপিতে থাকা তিন সেলিব্রিটি সুমন বন্দ্যোপাধ্যায়, রিমঝিম মিত্র এবং কাঞ্চনা মৈত্রদের সঙ্গে সেভাবে দল কিন্তু যোগাযোগ রাখেনি। সুমন বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বিজেপির সব পদ থেকে অব্যাহতি নেন। তবে তিনি দলেই আছেন।
সুমন বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে সাফ বলেন, ‘কলকাতায় ভোট প্রচারের জন্য দলের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। তাই আমিও কোনও আগ্রহ দেখাইনি।’ যোগাযোগই যখন রাখেনি, ফলে তিনিও আর আগ্রহ দেখাননি।
অভিমানী কথা শোনা গেল রিমঝিম মিত্রের কন্ঠে। অভিনেত্রী রিমঝিম মিত্র বলেন, ‘মনে হয় আমাদের মতো পুরনোদের আর প্রয়োজন নেই দলের। তাই দূরে থাকাই ভাল।’ এদের প্রত্যেকের স্বরেই অভিমান। এবার বাকিদের দিয়ে দেখা যাক কী হয়!

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি