আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের হদিস, গ্রেপ্তার ২ - Bangla Hunt

আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের হদিস, গ্রেপ্তার ২

By Bangla Hunt Desk - December 03, 2021

কলকাতা: বিপুল পরিমাণ মাদক সহ ২ জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতরা হল, আমজাদ খান ও পীযূষ মণ্ডল। তাদের মধ্যে একজন বনগাঁর বাসিন্দা, অপরজন রাজস্থানের। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

ট্যাংরার ক্যানাল সাউথ রোডে মাদক চক্রের আনাগোনা বাড়ছে। বৃহস্পতিবার এই খবর পেয়ে সেখানে অভিযান চালান তদন্তকারীরা। নেতৃত্বে ছিল ট্যাংরা থানার পুলিশ। সেখানে হানা দিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। এসটিএফের প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক কালো বাজারে এই মাদকের দাম ১০ কোটিরও বেশি। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর