ক্রমাগত শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ। বর্তমানে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ। আর একধাপ শক্তি বাড়ালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আজ সারাদিনেই বঙ্গোপসারে আত্মপ্রকাশ হবে তার আবহাওয়াবিদরা এমনটাই জানাচ্ছেন। এর বর্তমান অবস্থান গোপালপুর থেকে সাড়ে আটশ কিলোমিটার ও কলকাতা থেকে হাজার কিলোমিটার দূরে রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর আগামী ১২ ঘণ্টার মধ্যে পরিণত হবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। রবিবার সকালের মধ্যে পৌঁছবে ওড়িশা-অন্ধ্র উপকূলে। তারপর উত্তর-উত্তরপূর্ব অভিমুখে বাঁক নেবে ঘূর্ণিঝড় জাওয়াদ।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রবিবার সকাল নাগাদ এই ঘূর্ণিঝড় অন্ধ্র-ওড়িশ্যা উপকূলে পৌঁছাবে। কিন্তু তারপরে সেখানে সরাসরি ঢুকে যাবে না। একটি বাঁক নেওয়ার কথা রয়েছে। আর এই বাঁক যদি নেয় তাহলে বাংলার সঙ্গে ঘূর্ণিঝড়ের দূরত্ব কমবে। সেই কথা মাথায় রেখেই রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় অতিভারি বৃষ্টির পূর্বাভাস। তার মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া,নদিয়া, মালদা,মুর্শিদাবাদ,বীরভূম,পুরুলিয়া, বাঁকুড়া। বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”