দায়িত্ব গ্রহণের ২৩ মাস বাদে মোহনবাগানের (Mohun Bagan) সচিব পদ থেকে ইস্তফা দিলেন সৃঞ্জয় বসু। মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব সভাপতি স্বপনসাধন বসুর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। সৃঞ্জয় বসুর কথায়, ব্যক্তিগত কারণেই সচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
তিনি জানিয়িছেন, সচিব পদ থেকে ইস্তফা দিলেও ক্লাবের একনিষ্ঠ সমর্থক এবং সদস্য হয়েই থাকতে চান সৃঞ্জয়। মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে না। সেটা পদত্যাগপত্রেই স্পষ্ট করে দিয়েছেন সবুজ-মেরুনের সদ্যপ্রাক্তন সচিব। ইমেলে সৃঞ্জয় লিখেছেন, ‘আমি চিরদিন এই ক্লাবের উৎসাহী সমর্থক এবং সদস্য হিসাবে থেকে যাব। যাঁরা আমার প্রতি আস্থা দেখিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।’
ক্লাবের পাশে থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন ক্লাবের অগণিত সদস্য এবং সমর্থকদের, যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। আগামী বৃহস্পতিবার ক্লাবে কর্মসমিতির সভা আয়োজিত হবে। সেখানে সৃঞ্জয়ের পদত্যাগপত্র নিয়ে আলোচনা করবেন ক্লাবের কর্মসমিতির সদস্যরা। সেখানে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয় কিনা সেটাই দেখার।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন