মালদাঃ ট্রাকের ধাক্কায় ভেঙে পড়লো বিদ্যুতিক খুঁটি সহ ট্রান্সফরমার।অল্পের জন্য রক্ষা পেলেন ড্রাইভার ও তার সহযোগী। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর তিনটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। কেউ হতাহত হয়নি বলে খবর।
স্থানীয় সূত্রে জানা যায় পোল্ট্রি মুরগির মল ভর্তি একটি ট্রাক ভালুকাগামী রাজ্য সড়ক ধরে মানিকচক থেকে তুলসীহাটার অভিমুখে যাচ্ছিল। রাস্তা কুয়াশাচ্ছন্ন থাকায় গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বিদ্যুতিক খুঁটিতে। ভেঙে পড়ে তিনটি বিদ্যুতিক খুঁটি ও ট্রান্সফর্মার।মাঝ রাস্তায় ছিরে পড়ে থাকে ১১ হাজার ভোল্টের তার।এর জেরে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।খবর পাওয়ার পর হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে খুটিগুলি সরানোর ব্যবস্থা করেন বলে খবর।
বাইট:১) হায়দার আলী (ড্রাইভারের সহযোগী)
২)মহম্মদ আফজল (স্থানীয় বাসিন্দা)

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন