রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দী পৌরসভার অন্তর্গত রাধার সাগর পাড় এলাকার একটি হাইড্রেন থেকে এক এক মৎস্য ফেরিওয়ালার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হল রবিবার সকালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম স্বপন ঠান্দার তিনি পেশায় মাছ ব্যবসায়ী। গতকাল শনিবার রাত থেকেই রাম সিংহ পাহাড়ের ৪৩ বছর বয়সী স্বপন ঠান্দার নামের ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা গত রাত থেকেই খোঁজাখুঁজি শুরু করে এবং রবিবার বেলা দশটা নাগাদ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় হাই ড্রেনের মধ্যে থেকে। স্বপন ঠান্দার মৃতদেহ উদ্ধারের পর কান্দী থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় হাইড্রেন থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কান্দী মহকুমা হাসপাতাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়, কান্দী থানার পুলিশের প্রাথমিক অনুমান কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে কেউ বা কারা স্বপন ঠান্দার খুন করে এবং হাই ড্রেনে দেহ ফেলে চলে যায়, যদিও সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে কান্দী থানার পুলিশ প্রশাসন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কান্দী পৌরসভার সহকারি পৌর প্রশাসক দেবল দাস। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। মৃত স্বপন ঠান্দারে ছেলে সৌরভ ঠান্দার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI