বাংলা হান্ট ডেক্সঃ দিনে-দুপুরে গ্রামের বুকে গুলি চালাচ্ছেন স্বয়ং তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওর তথা তৃণমূল নেতা। পাশ থেকে আবার অনেক উৎসাহ যোগাচ্ছেন। আর তাঁকে বাধা দেওয়া দূরস্ত শিখিয়ে দিচ্ছেন কেমন করে চালাতে হয়। মালদার হরিশ্চন্দ্রপুরের এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট ডিজিটাল। তবে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে শাসকদল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আরজাউল হক। যুবক মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মালিওর-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তোরিনা খাতুনের দেওর। ভিডিও ভাইরাল হতেই প্রধানের দেওর আরজাউল হককে পুলিশ গ্রেফতার করেছে! আরজাউল দলের সক্রিয় কর্মী। দিন কয়েক আগেই ওই গ্রাম পঞ্চায়েতের কাতলামারি এলাকায় বাশির ও উনসাহাক গোষ্ঠীর বিবাদে দুজন গুলিবিদ্ধ হয়। দুই গোষ্ঠীই তৃণমূলের আশ্রিত বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলকে ঘিরে ফের ওই দুই গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলকে ঘিরে ফের ওই দুই গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। গত পঞ্চায়েত নির্বাচনের পর মালিওর-২ এ বাম ও কংগ্রেস বোর্ড গঠন করে।পরে প্রধান ও বাকি সদস্যরা শাসক শিবিরে নাম লেখান।প্রধানের বিরুদ্ধে দলেরই একাংশ অনাস্থা পেশ করে। কিন্তু প্রধান আদালতের দ্বারস্থ হয়ে স্থগিতাদেশ পেয়েছেন। তা নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে। এই আবহেই প্রধানের দেওরের বন্দুক থেকে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে।
অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে মালদা জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসুর দাবি, ‘পুলিশ-প্রশাসন সক্রিয় রয়েছে। পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে। অপরাধী যে দলেরই হোক না কেন, প্রশাসন তাকে গ্রেফতার করবে।’ প্রধানের দেওর আরাজুল হকের পাশে দল থাকবে না বলেও জানিয়েছেন তিনি।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”