নদীর নাম উমনগোট। কিন্তু এটি স্থানীয়ভাবে ডাউকি নামে বেশি পরিচিত। বাংলাদেশ-ভারত সীমান্তে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের তকমা পাওয়া মাওলিনং গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে নদীটি।
জলের ওপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে এমন স্বচ্ছ নদী খুব কমই দেখা যায় পৃথিবীতে। সারা পৃথীবির মধ্যে এই নদীই স্বচ্ছতম। উপরিভাগ থেকে নদীর তলদেশ ঝকঝকে জল। ঠিক যেন স্ফটিক।
সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এমনই একটি নদীর ছবি টুইট করেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে একেবারে কাচের মতো স্বচ্ছ নদী। পাথর ও নিচে থাকা জলজ উদ্ভিদগুলো স্পষ্ট দেখা যাচ্ছে।
ছবিটি টুইট করে জলশক্তি মন্ত্রক লিখেছে, ‘এটি বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন ও স্বচ্ছ নদীগুলোর মধ্যে একটি। এই নদীর জল এতই পরিষ্কার ও স্বচ্ছ যে নদীতে ভাসা নৌকাটিকে দেখে মনে হচ্ছে যেন শূণ্যে ভাসছে।’

অনেকেই হয়তো এ ছবি দেখেছেন আগে, নদীটিকেও দেখেছেন। ভারতেই রয়েছে সেই নদী। ভ্রমণপিপাসুদের কাছে এই নদীর জনপ্রিয়তাও রয়েছে। নদীটি কোথায় এ প্রশ্ন করলে অনেকে হয়তো তার সঠিক উত্তরও দেবেন। কিন্তু নদীর নাম?
নদীটি মেঘালয়ে। খুব পরিচিতও বটে। শিলং থেকে ১০০ কিলোমিটার দূরে। নদীর নাম উমনগোট। কিন্তু এটি স্থানীয়ভাবে ডাউকি নামে বেশি পরিচিত। বাংলাদেশ-ভারত সীমান্তে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের তকমা পাওয়া মাওলিনং গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে নদীটি। কোনও আবর্জনা ফেলা নিষেধ এই নদীতে।
দূষণমুক্ত হওয়ার কারণেই জল এতটা স্বচ্ছ নদীর এমনটাই মত পরিবেশবিদদের। এই নদীর গভীরতা মাত্র ১৫ ফুট। উমনগোট নদী জয়ন্তীয়া এবং খাসি পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গিয়েছে। নদীর তলদেশের নুড়ি-পাথরও স্পষ্ট দেখা যায়। কাচের মতো পরিষ্কার এই নদীর জল ও জলের রঙের ছটায় মন্ত্রমুগ্ধ বিশ্ব। মেঘালয়ের নদীর পাশের গ্রামটিও এমনই সুন্দর ও দূষণমুক্ত।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”