নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানে দীর্ঘদিন ধরে চলে আসা গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে ফেলল কংগ্রেস ! আপাত দৃষ্টিতে অন্তত তেমনটাই মনে হচ্ছে। শচীন পাইলট এবং অশোক গেহলট বিবাদ মেটাতে রাজস্থানের গোটা মন্ত্রিসভাটাই পালটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার গোটা মন্ত্রিসভাটাই পদত্যাগ করেছে।
আরো পড়ুন- “শোনো, তুমি পারবে না”, মোদির সঙ্গে যোগীর ছবি দেখে খোঁচা বিরোধীদের
কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আজ রবিবার বিকেলে রাজস্থানের মন্ত্রী হিসাবে শপথ নেবেন মোট ১৫ জন বিধায়ক। সূত্রের খবর, এই নতুন মন্ত্রিসভায় দুই শিবিরেরই দাবি মোটামুটি পূরণ হয়েছে বলে খবর । রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট যে ১৫ জনকে মন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন এঁদের মধ্যে ৫ জন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের ঘনিষ্ঠ। ১৫ জন মন্ত্রীর মধ্যে পূর্ণমন্ত্রী ১১ জন। এর মধ্যে তিনজন পাইলট শিবিরের নেতা। ৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে ২ জন পাইলট শিবিরের।
নতুন মন্ত্রিসভার বিন্যাসে খুশি পাইলট। তিনি বলছেন, নতুন মন্ত্রিসভার এই বিন্যাসে রাজস্থান সরকার মজবুত হল। আগামী দিনে কংগ্রেস এবং সরকার সবার ভাল হবে। পাইলটের মুখে এদিন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীরও স্তুতি শোনা গিয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”