ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে ইকোপার্কে মর্নিং ওয়ার্কে গিয়ে তিনি বলেন, “তৃণমূলে একজনই পুরুষ আছে, বাকি সব মহিলা।” ৷ ‘দিলীপ ঘোষের এরূপ মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূল নেতা কুনাল ঘোষ জানিয়েছেন দিলীপ ঘোষ এর এরূপ মন্তব্যে নারী বিদ্বেষী মনোভাবই প্রকাশ পাচ্ছে।
আরো পড়ুন- শুভেন্দু অধিকারী বিজেপির সংগঠনকে ধ্বংস করছে, নাড্ডাকে নালিশ দিলীপ ঘনিষ্ঠ আদি BJP নেতাদের
উল্লেখ, ঘটনার সূত্রপাত তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের করা একটি মন্তব্য থেকে। টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপিতে সম্পর্কে বলতে গিয়ে তিনি মন্তব্য করেন,”কোন মহিলার পক্ষেই বিজেপি তে থাকা সম্ভব নয়.।বিজেপি একটি নারী বিদ্বেষী দল। ” সায়নী ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়েই এদিন এই বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ।
প্রতিদিনের ন্যায় শুক্রবারও মর্নিং ওয়াকে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি সরাসরি তৃনমূলের যুবনেত্রী সায়নী কে আক্রমন করে বলেন,”সায়নী ঘোষ নিজেকে কি মনে করেন? নিজেকে কি পুরুষ মনে করেন নাকি? ”
দিলীপে আরও বলেন,”বিজেপি দেশজুড়ে চারজন-পাঁচজন মহিলাকে রাজ্যপাল করেছে। প্রথম মহিলা বিদেশমন্ত্রী, প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী সবই হয়েছেন। ওঁরা যাকে মহিলা নেত্রী ভাবেন, তিনি তো নিজেকে মহিলা ভাবেন না। তৃণমূলে একজনই পুরুষ আছেন। বাকি সবাই মহিলা।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”