আবু ধাবিতে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাক নেতা। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ওপেনিংয়ে জুটিতে ভর করে পাকিস্তান দুরন্ত জায়গায় পৌঁছয়। শেষ পর্যন্ত ২ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে পাকিস্তান। ১৯০ রানে বড় টার্গেট সামনে ছিল নামিবিয়ার। বাবরদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও, ঈগলসরা পাকিস্তানের বিজয়রথ থামাতে পারল না। সুপার-১২ (Super 12)-এ এখনও পর্যন্ত ৪টি ম্যাচে খেলে ৪টিতেই জিতেছে পাকিস্তান। আর তার ফলে প্রাপ্তি বিশ্বকাপের শেষ চারের টিকিট। সত্যিই এ বারের বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন বাবররা। আর প্রথম দল হিসেবে সেমিতেও পৌঁছে গেল পাকিস্তান।
Four out of Four! 🙌
Congratulations Pakistan, a dominant performance has confirmed a semi-final spot!!#WeHaveWeWill | #PAKvNAM | #T20WorldCup pic.twitter.com/r67UuHffne— Pakistan Cricket (@TheRealPCB) November 2, 2021
নামিবিয়ার বিরুদ্ধে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ম্যাচ জেতে ৪৫ রানে। নামিবিয়ার বিরুদ্ধেই প্রথম ১০ ওভারে বাবর এবং মহম্মদ রিজওয়ানের জুটি তুলল মাত্র ৫৯ রান। প্রথমে ব্যাট করা কঠিন হলে কী ভাবে ব্যাট করতে হয় সেটাই যেন শেখালেন দু’জনে। পরের ১০ ওভারে পাকিস্তান তুলল ১৩০ রান। দেখিয়ে দিল কঠিন পিচে খেলার মন্ত্র। হাতে উইকেট রেখে খেললে প্রথমে ব্যাট করেও যে লড়াই করার মতো রান করা যায়, সেটাই দেখালেন তাঁরা। নামিবিয়ার বিরুদ্ধে ৪৯ বলে ৭০ রান করলেন বাবর। রিজওয়ান করলেন ৫০ বলে অপরাজিত ৭৯। শেষ ওভারে ২৪ রান করেন তিনি।
১৯০ রানের লক্ষ্য দেখে অনভিজ্ঞ নামিবিয়া দলের চাপে পড়ে যাওয়ার কথা ছিল। উল্টো দিকে যদি শাহিন আফ্রিদি, হাসান আলিদের দৌড়ে আসতে দেখে তা হলে সেই চাপ আরও বেড়ে যাওয়া উচিত। দ্বিতীয় ওভারেই একটি উইকেট পড়ে যাওয়ায় মনে করা হয়েছিল নামিবিয়া হয়তো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু তা হল না ১০ ওভার শেষে দেখা গেল স্কোর বোর্ডে ৭০ রান তুলে ফেলেছে নামিবিয়া। হারিয়েছে মাত্র দু’টি উইকেট।
১৯০ রান তুলে ম্যাচ জেতার চেষ্টা নামিবিয়ার মধ্যে দেখা না গেলেও, ২০ ওভার ব্যাট করল তারা। পাকিস্তানের বোলারদের সামলে ১৪৪ রান তুলল নামিবিয়া।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”