পর্বতারোহীদের কাছে ট্রেকিং একটা নেশার মতোই। তবে এই কাজে অনেক ঝুঁকির মুখে পড়তে হয় তাদের। অনেকেই সেখান থেকে ফিরে আসেন, আবার অনেকেই ফিরে যান পাহাড়ের কোলে।
চলতি মাসে ১১ তারিখ কলকাতা থেকে উত্তরাখণ্ডের পাহাড়ের উদ্দেশ্যে রওনা হন সাতজন সদস্যের একটি দল। তবে ট্রেকিংয়ের সময় তুষারধসের জন্য আটকে যান তারা। এই তুষারধসের জেরেই মৃত্যু হয় বাংলার ১১ জনের অভিযাত্রীর। শুক্রবার ৫ জন বাঙালির খোঁজ পাওয়া সুন্দরডুঙ্গাতে। নিখোঁজ এখনও একজন।
শুভায়ন দাস, বিকাশ মাকাল, সৌরভ ঘোষ, তনুময় তিওয়ারি ও রিচার্ড মন্ডলের মৃতদেহ আজ কলকাতায় ফিরিয়ে আনা হয়। সপ্তমীর ভোরে তারা যাত্রা শুরু করেন। এই দলের অন্যতম সদস্য সুখেন মাঝিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। গতকাল কলকাতার বাসিন্দা মিঠুন দারিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার লামখাগা পাস সংলগ্ন আরও দুটি অঞ্চলে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। কলকাতার বাসিন্দা ৩ জন। এছাড়াও হাওড়ার বাগনানের তিন বাসিন্দারও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের মধ্যে একজন নদীয়ার রানাঘাটের বাসিন্দাও ছিলেন।
উত্তরাখণ্ডের ডিজিপি জানিয়েছেন, ১১ জনের দুটি দল আলাদা আলাদা জায়গা থেকে ট্রেনিং শুরু করেছিল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সকলেই নিখোঁজ হন। ২২ জনের মধ্যে ১১ জন বাঙালী সহ ১২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও, ৪ জন এখনও নিখোঁজ।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু