রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও অন্যান্য ত্রিপুরার তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে আজ, শনিবার দুপুর ১২ টা নাগাদ আগরতলায় ডিজির কাছে ডেপুটেশন জমা দিল ত্রিপুরা তৃণমূল কংগ্রেস।
সুস্মিতা দেব, ডাঃ শান্তনু সেন, মন্ত্রী মলয় ঘটক, সুবল ভৌমিক সহ স্থানীয় তৃণমুল নেতৃত্ব এই ডেপুটেশনে জমা দেন। এদিন ডেপুটেশন জমা দেওয়ার পর সাংসদ সুস্মিতা দেব বলেন, “আমরা স্পষ্ট করে গোটা ঘটনা জানিয়েছি। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে। যারা যারা যুক্ত ছিল তাদের নাম সুস্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছি৷ ঘটনার বিবরণ দিয়ে তথ্য-প্রমাণ হিসেবে আমরা কিছু ভিডিও ফুটেজও জমা দিয়েছি। যেখানে পরিস্কার দেখা যাচ্ছে, করা ঘটনার সঙ্গে কারা যুক্ত। আমরা প্রত্যক্ষদর্শীদের নামও জানিয়েছি। আমরা চাই দোষিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়ে অবিলম্বে তাদের শাস্তি দেওয়া হোক। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে৷”
আরো পড়ুন- উপনির্বাচনের আগে জনশূন্য শুভেন্দুর সভা, প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিজেপি নেতা
তবে অভিযোগ ফেলে না রেখে যাতে যথাযথ সময়ে ব্যবস্থা নেওয়া হয় তার সে বিষয়টি নিয়ে ডিজিকে বিশেষ ভাবে আর্জি জানানো হয়েছে তৃণমূল প্রতিনিধি দলের পক্ষ থেকে।
এ প্রসঙ্গে সুস্মিতা দেব বলেন, “এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা যখন চালানো হয়েছিল সেই ঘটনায় এখনও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। পুলিশ এভাবে দোষিদের নিরাপত্তা দেওয়ার কোনও মানে হয় না। তাই আমরা চাইছি দোষিদের শাস্তি দেওয়া হোক। আইনের শাসন প্রতিষ্ঠিত হোক ত্রিপুরায়।”

প্রসঙ্গত, ‘‘ত্রিপুরার জন্য তৃণমূল’’ এই কর্মসূচি করতে গিয়ে শুক্রবার ফের সে রাজ্যে আক্রান্ত হয় তৃণমূল কংগ্রেস। আমতলি বাজারে তৃণমূলের প্রচার গাড়ি ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তখন গাড়িতে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI