কোভিড যুদ্ধ একটি বড়সড় মাইলস্টোন অতিক্রম করল ভারত। দেশে কোভিড টিকাকরণের ডোজের সংখ্যা ১০০ কোটি পেরিয়ে গেল। মাত্র ২৭৯ দিনেই এই বিশ্বরেকর্ড গড়ল ভারত। আজ সকালে এই সংখ্যা অতিক্রমের পরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করে জানিয়েছেন, ১ বিলিয়ন ডোজ সম্পূর্ণ হল। এদিন সকাল ১০টা নাগাদ এই মাইলফলক ছুঁয়েছে ভারত। স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লেখেন, ইতিহাস তৈরি করল ভারত। দেশের বিজ্ঞান, উদ্যম এবং ১৩০ কোটি ভারতীয়ের একসঙ্গে কাজ করার ফলাফল দেখতে পাচ্ছি। ১০০ কোটি ডোজ পেরিয়ে যাওয়ার জন্য দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাই। পাশাপাশি তিনি বলেন, আমাদের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এই লক্ষ্যপূরণের জন্য কাজ করেছেন। তাঁদেরকেও আমার শ্রদ্ধা জানাই। ২১ অক্টোবরের এই দিনটি ইতিহাসে আজীবন লেখা হয়ে থাকল। আজ এই লক্ষ্যপূরণের পর স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যকে নিয়ে প্রধানমন্ত্রী দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান। সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশের ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্করা প্রথম ডোজ পেয়েছেন। আর প্রায় ৩১ শতাংশ ব্যক্তি ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছেন। এছাড়া আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০ শতাংশ প্রাপ্তবয়স্ককে প্রথম ডোজ দেওয়া হয়েছে। সেই জায়গাগুলি হল- জম্মু ও কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ, দাদরা-নগর হাভেলি এবং দমন-দিউ, গোয়া এবং লাক্ষাদ্বীপ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর জানুয়ারি মাস থেকে দেশজুড়ে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল। কিন্তু ১০০ কোটির সংখ্যা ছুঁতে সময় লাগল মাত্র কয়েক মাস। পাশাপাশি জানা গিয়েছে, এই টিকাকরণের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাকসিনের সংখ্যার প্রায় দ্বিগুণ এবং জাপানের চেয়ে পাঁচগুণ, জার্মানির চেয়ে নয়গুণ এবং ফ্রান্সের ভ্যাকসিনের মাত্রার ১০ গুণ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন