বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরব থাকাকে যথেষ্ট কটাক্ষ করলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলেছেন তিনি। গত মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের উদ্বেগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপির জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
#SaveBangaliHindus in Bangladesh pic.twitter.com/Z4yZrXwYfX
— Dilip Ghosh (@DilipGhoshBJP) October 20, 2021
কি বলেছেন দিলীপ ঘোষ? : বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে দিলীপ ঘোষ কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেছেন, “বাংলাদেশে হিন্দুদের উপর বারংবার আক্রমণ করা হচ্ছে। একটি ঘটনার মিটতে না মিটতে আরেকটি ঘটনা ঘটে চলেছে। বাংলাদেশ সরকারের অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা উচিত । কারণ বাংলাদেশের স্বাধীনতার জন্য হিন্দুরা তাদের জীবন বলিদান দিয়েছিলেন। তাই হিন্দুদের রক্ষা করা বাংলাদেশ সরকারের কর্তব্য।”
আরো পড়ুন- বাংলাদেশে পুজামন্ডপে কোরান রেখে আসা বাক্তি শনাক্ত, নাম ইকবাল হোসেন
এছাড়াও তৃণমূলের মুখপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কে তৃণমূলকে যথেষ্ট কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন, “ঘটনাটি বাংলাদেশ ঘটেছে আমরা কিভাবে ষড়যন্ত্র করতে পারি? যারা বাঙালির দায়িত্ব নিয়েছিলেন, যারা বারবার ত্রিপুরা আর অসমের যাতায়াত করছেন, তাদের উচিত বাংলাদেশে মানুষের পাশে দাঁড়ানো। তারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য আবেদন করছেন না এবং খুব অবাক হচ্ছি এটা দেখে যে তারা বাংলাদেশে হিন্দু নির্যাতন প্রসঙ্গে নীরব হয়ে রয়েছেন।”
“…..Anti Hindu State Govt. and the CM….”
-media interaction in New Delhi pic.twitter.com/e8uvcL0Rv5
— Dilip Ghosh (@DilipGhoshBJP) October 18, 2021

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI