ইংল্যান্ড সফরের দলে জায়গা না পেয়ে এ বার হতাশা প্রকাশ করলেন কুলদীপ যাদব। তাও আবার সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খুললেন এই বাঁহাতি স্পিনার। এই বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলার জন্য তাঁর সমস্যা বাড়তে পারে। তিনি বিসিসিআই-এর তালিকায় রয়েছেন। তাই তাঁকে এমন মন্ত্যবের প্রশ্ন করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে দলে থাকার ব্যাপারে আশাবাদী কুলদীপ।
আরো পড়ুন- ‘টি-২০ লিগ আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে বিপজ্জনক,’ সিঁদুরে মেঘ দেখছেন ফাফ ডুপ্লেসি
হতাশ কুলদীপ বলছেন, “ইংল্যান্ডে তো যেতে পারলাম না! আশা করি শ্রীলঙ্কা সফরে সুযোগ পাব। আমি না খেলতে পারলেও ক্রিকেট কিন্তু চলতে থাকবে। সবাই মাঠে নেমে খেলতে চায়। সুযোগ না পেলে হতাশা তো আসা স্বাভাবিক। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। কারণ আমিও রক্ত-মাংসের মানুষ। তবে মানিয়ে নেওয়া ছাড়া উপায় নেই।”
গত দুই বছর টেস্ট ও সীমিত ওভারে নিজেকে মেলে ধরতে পারেননি কুলদীপ। বিশেষ করে ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে তাঁকে পুরনো ছন্দে পাওয়া যায়নি। সেই জন্য বিশ্ব টেস্ট ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তাঁর জায়গায় অক্ষর পটেলকে সুযোগ দেওয়া হয়েছে।
কুলদীপ শেষে যোগ করেছেন, “হ্যাঁ আমি হতাশ। কারণ আমি ইংল্যান্ডে গিয়ে দলের জয়ে অবদান রাখতে চেয়েছিলাম। কিন্তু সেটা না হওয়ায় শ্রীলঙ্কা সফরের জন্য অপেক্ষা করাই ভাল।”

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI