গোটা বিশ্বে টি-টোয়েন্টি ম্যাচ খেলে বেড়ান তিনি। এবার সেই ফাফ ডুপ্লেসিই জানিয়ে দিলেন ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা টি-২০ লিগ গুলি আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে বিপজ্জনক হতে চলেছে।
পাকিস্তান সুপার লিগ খেলতে এখন আবু ধাবিতে নিভৃতবাসে রয়েছেন ডুপ্লেসি। সেখান থেকেই সাংবাদিক বৈঠকে বলেছেন, “টি-টোয়েন্টি লিগ আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে বিপজ্জনক। প্রতি বছর এই লিগগুলির শক্তি বাড়ছে। শুরুর দিকে একটা-দুটো লিগ ছিল। কিন্তু এখন ৪, ৫, ৬, ৭টা লিগ হয়ে গিয়েছে। আমার মনে হয়, কী ভাবে দু’ধরনের ক্রিকেটই টিকিয়ে রাখা যায়, সেটা নিয়ে এবার ভাবনাচিন্তা করতে হবে। ভবিষ্যতে যদি টি-টোয়েন্টি লিগগুলিকেই সকলে বেছে নেয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে সেটা বিরাট ধাক্কা হবে।”
আরো পড়ুন- দল থেকে বাদ পরে হতাশ কুলদীপ যাদব
ডুপ্লেসির ধারণা, এরকম চলতে থাকলে ক্রিকেট একসময় ফুটবলের মতো হয়ে যাবে। কী ভাবে? ডুপ্লেসির কথায়, “হয়তো ১০ বছর পর ক্রিকেট প্রায় ফুটবলের মতো হয়ে যাবে, যেখানে শুধু বিশ্বপর্যায়ের প্রতিযোগিতা ছাড়া আর কিছু নেই। বাকি সময় ফুটবলাররা বিভিন্ন দেশের লিগে খেলেই কাটাবে।” ক্রিস গেল, ডোয়েন ব্র্যাভোর মতো ক্রিকেটারের উদাহরণ দিয়ে ডুপ্লেসি বলেছেন, এই দুই ক্রিকেটারের মতো ভবিষ্যতে এ ভাবেই বিভিন্ন দেশের লিগে খেলতে শুরু করবেন উঠতি ক্রিকেটাররা। তখন আন্তর্জাতিক ম্যাচের গুরুত্ব হারাবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন