বাংলা হান্ট ডেক্সঃ আগামী দুই বছরের জন্য ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজ থেকে একথা ঘোষণা করেছেন ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ। আগামী দু বছর কোনভাবেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না তিনি। ২০২৩ সালের ৭ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই সাসপেনশন। অন্যদিকে শুক্রবারই টুইটারের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে আরেকটি দেশ।
আরো পড়ুন- করোনার বিরুদ্ধে লড়াইয়ে সৌরভ, শহরের দুঃস্থ মানুষদের কোভিড টিকা দেবেন মহারাজ
ঘটনার সূত্রপাত চলতি বছরই। গত নভেম্বর মাসে আমেরিকার সাধারণ নির্বাচনে জয়লাভ করেন জো বাইডেন। এরপরই ট্রাম্পের বিদায় নিশ্চিত হয়ে যায়। কিন্তু তিনি কুর্সি ছাড়ার আগে এই বছরের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটোলে দাঙ্গার ঘটনা ঘটে। ট্রাম্প সমর্থকদের সঙ্গে মারামারি ও হাতাহাতির জেরে নিহত হন কমপক্ষে ৫ জন। আহত হয়েছিলেন ৪০-এর বেশি। টুইটার কর্তৃপক্ষ তদন্তে নেমে দেখতে পায়, তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট এমন কিছু টুইট করেছিলেন যা প্রত্যক্ষভাবে দাঙ্গার উস্কানি দিয়েছিল। এরপরই আজীবন ট্রাম্পকে ব্যান করে টুইটার।
এ বার সেই একই কারণে ফেসবুকের পক্ষ থেকেও তাঁকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হল। যদিও টুইটারের তুলনায় এ ক্ষেত্রে কিছুটা নরম মনোভাব দেখিয়েছে ফেসবুক। বছরদুয়েকের জন্য ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন