বাংলা হান্ট ডেক্সঃ করোনার দ্বিতীয় ঢেউতে বেসামাল গোটা দেশ। মৃত্যু মিছিল থেকে হাসপাতালগুলিতে বেড, ওষুধ, অক্সিজেনের হাহাকার দেখেছে দেশবাসী। বিগত কয়েক দিনে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার। তবে পরিস্থিতি এখনও যে উদ্বেগজনক সেই কথা বলছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় এগিয়ে আসছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা। এবার আরও একবার করোনা যুদ্ধে সামিল হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরো পড়ুন- Modi নয়, বাংলায় করোনা টিকার শংসাপত্রে থাকবে মমতার ছবি
৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর আগেই কলকাতা সহ রাজ্যের একাধিক হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনকে দান করেছেন সৌরভ গাঙ্গুলি। এবার দুঃস্থ মানুষদের জন্য বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার ব্যবস্থাও করলেন। বিসিসিআই সভাপতি ও তাঁর দপ্তরের লোকজন ইতিমধ্যেই শহরের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে এই বিষয়ে চুক্তি সেরে ফেলেছেন। আগামী ১৩ জুন ১৫০ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থা করবেন সৌরভ।
সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয় পর্ব নির্বিঘ্নে আয়োজন করার জন্য এই মুহূর্তে মরু শহরে রয়েছেন তিনি। গত ২ জুন সৌরভ দুবাই চলে গিয়েছেন। ১৩ জুন তাঁর কলকাতায় ফেরার কথা। সেই দিন তাঁর বেহালার বাড়ি সংলগ্ন দপ্তরে টিকাকরণ শিবির আয়োজন করা হবে। দুঃস্থদের পাশাপাশি যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদেরও টিকা দেওয়া হবে। আগে থেকে ১৫০ জনকে বাছাই করে তাঁদের নাম নথিভুক্ত করা হবে। স্বাস্থ্য কর্মীরা এলাকায় ঘুরে এই তালিকা তৈরি করছেন।
কোভিড মোকাবিলায় গত বছর থেকেই একাধিক সমাজসেবামূলক কাজ করেছেন সৌরভ। দুঃস্থদের মুখে অন্ন তুলে দিয়েছেন। এবার টিকার ব্যবস্থা করলেন মহারাজ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন