চিনা বা জাপানী মহিলাদের চুল এত সুন্দর হয় কেন জানেন? কয়েকশো বছর ধরে তারা মেনে চলে আসছেন এক অভাবনীয় সলিউশন, যার মাধ্যমে তাঁদের চুল এতটা সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল দেখায়।
কী সেই সলিউশান? বিষয়টি একেবারেই কঠিন কিছু নয়। চাল ধোয়ার পর যে জল বেরোয় সেই জল থেকেই পেতে পারেন ঘন কালো লম্বা চুল। ভিটামিন বি, সি আর ই থাকে এই জলে। চুলের গোড়া শক্ত করতে এর প্রত্যেকটাই উপকারী। চুলের প্রোটিনের জন্য যে ১৮টা অ্যামিনো অ্যাসিড প্রয়োজন, তার ৮টা রয়েছে এই জলেই।
কী করে বানাবেন
১। এক কাপ চাল নিয়ে নোংরা বেছে নিন।
২। ২-৩ বার করে চালটা ধুয়ে নিন জলে।
৩। একটা শিশিতে এক কাপ জল নিন। ধোওয়া চাল এর মধ্যে মিশিয়ে নিন।
৪। শিশির ঢাকনা আটকে ভাল করে ঝাকিয়ে নিন। যতক্ষণ না জলটা দুধের মতো ঘোলাটে হয়ে যায়।
৫। ২৪ ঘণ্টা শিশিটা সরিয়ে রাখুন।
৬। ২৪ ঘণ্টা পর জল ছেঁকে আলাদা করে রেখে দিন।
কী ভাবে লাগাবেন
যে কোনও হেয়ার প্যাকের মতোই। চুল সামান্য ভিজিয়ে মাথার তালুতে আঙুল দিয়ে এই জল ম্যাসাজ করে নিন। যে কোনও রকমের চুলের জন্য এই টোটকা দারুণ কাজ করে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”