বাংলা হান্ট ডেক্সঃ নিউ ব্যারাকপুরে (New Barrackpore) এক গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন লাগল। কারখানার ভিতরে দাউদাউ করে জ্বলছে আগুন। পর পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ। সূত্রের খবর ওই কারখানা চত্বরে চারজন আটকে থাকার সম্ভাবনা রয়েছে। তাঁদের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। শেষ পাওয়া খবর অনুসারে, দমকলের ১৫ টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি এখনও। দমকলমন্ত্রী সুজিত বসু পৌঁছেছেন ঘটনাস্থলে।
আরো পড়ুন- চীনে করোনা শুরুর আগেই উহানের সেই ল্যাবের ৩ বিজ্ঞানী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন
জানা গিয়েছে, বুধবার বিলকান্দার ওই কারখানায় রাত আড়াইটেয় আগুন লাগে। পরপর কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। দ্রুত ছড়াতে থাকে আগুন। আশেপাশে রঙের কারখানা থাকায় আগুনের লেলিহান শিখা আরও ছড়াতে থাকে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দমকল সূত্রে খবর, অগ্নিনির্বাপন ব্যবস্থা কোনও ভাবেই কাজ করেনি। কাজ করেননি ফায়ার অ্যালার্ম।
দমকল কর্মীরা জানিয়েছেন “ঘিঞ্জি এলাকা, ওই এলাকায় ১৫টির বেশি দমকলের ইঞ্জিন ঢোকানো সম্ভব হচ্ছে না। বাইরে থেকে কাজ করতে হচ্ছে দমকলের আধিকারিকদের। যা অত্যন্ত সময়সাপেক্ষ ব্যাপার”। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন